নিজেদের উদ্যোগে ড্রেন পরিষ্কার: দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে এলাকাবাসী
সংবাদ:
বিগত সময়ে অবহেলা ও অযত্নের কারণে এলাকার ড্রেনেজ ব্যবস্থার চরম অবনতি ঘটে, যার ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের সমস্যার দিকে নজর না দিয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল।
তবে সম্প্রতি এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। নিজেদের অর্থায়নে এবং এলাকার বড়-ছোট সবাইকে সাথে নিয়ে ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এতে করে বহুদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
স্থানীয়দের মতে, এ ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগই এলাকার উন্নয়নের পথ দেখাতে পারে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই মিলে একসাথে কাজ করলে এমন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে
📢 স্থানীয়রা আশা করছেন, উদঘাটন দ্রুত সমাধান করবে সত্য এবং সক্রিয় করবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ আলোকিত টিভি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে