জরুরি নোটিশঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ৩ মে ২০২৬, রোজ রবিবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস" উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়েছে।
উক্ত র্যালিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। আপনার সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
মোঃ রাব্বী মোল্লা
দপ্তর সচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জাতীয় সাংবাদিক সংস্থা
মোঃ সাইদুল ইসলাম সম্পাদক, আজীবন সম্মাননা সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (B N JD) ঠিকানা টঙ্গী গাজীপুর টঙ্গী রেলস্টেশন রোড সংলগ্ন এলাকায় মোবাইল 01726135183/ ইমেইল imdsaidul35183@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ আলোকিত টিভি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে