
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি জানান, এই আলোচনার কোনো বাস্তব ভিত্তি নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে ফেরা সম্ভব নয়, বরং রাজনীতিতে ফিরে আসাও কঠিন হবে। তিনি সাধারণ মানুষের বর্তমান মানসিকতা ও আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার চিন্তা করা অসম্ভব।
এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, সংসদ সদস্য পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। তিনি ওই এলাকার ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
📢 স্থানীয়রা আশা করছেন, উদঘাটন দ্রুত সমাধান করবে সত্য এবং সক্রিয় করবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ আলোকিত টিভি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে