প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
মোঃ সাইদুল ইসলাম সম্পাদক, আজীবন সম্মাননা সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (B N JD) ঠিকানা টঙ্গী গাজীপুর টঙ্গী রেলস্টেশন রোড সংলগ্ন এলাকায় মোবাইল 01726135183/ ইমেইল imdsaidul35183@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ আলোকিত টিভি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে