ঢাকা , Tuesday, 28 July 2026
শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: হাইকোর্টে রিট দায়ের শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

  • Reporter Name
  • আপডেট সময় 09:30:12 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 7 বার পড়া হয়েছে
11

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।

গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

আপডেট সময় 09:30:12 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026