আপডেট সময়
05:16:53 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
76
বার পড়া হয়েছে
ইরানে হামলা বন্ধের কারণ জানালেন মার্কিন রাষ্ট্রদূত
কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে ইরানে টানা দুই রাতের বিমান হামলা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যেতে পারে। তবে ওয়াল্টজ এ দাবি নাকচ করে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা রয়েছে। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে চান, তাই হামলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তিনি এও বলেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াবে না। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়ার পর ইরান জানায়, তারা আপাতত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে। গত জুনে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি মাসে তা ভেঙে যায়। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরান তেহরানে কয়েক দফা বৈঠক করেছে। তবে প্রণালিটি নিয়ে বিরোধ এখনও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রধান কারণ হিসেবে রয়ে গেছে।
103
কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে ইরানে টানা দুই রাতের বিমান হামলা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত বাড়লে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যেতে পারে। তবে ওয়াল্টজ এ দাবি নাকচ করে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রয়োজনীয় সব সামরিক সক্ষমতা রয়েছে।
রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে চান, তাই হামলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তিনি এও বলেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াবে না।
যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়ার পর ইরান জানায়, তারা আপাতত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে। গত জুনে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলতি মাসে তা ভেঙে যায়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরান তেহরানে কয়েক দফা বৈঠক করেছে। তবে প্রণালিটি নিয়ে বিরোধ এখনও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রধান কারণ হিসেবে রয়ে গেছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.