
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং শাখায় আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার ধাপেরহাটে অবস্থিত এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায়।
রোববার (২৬ জুলাই) বিকেল থেকে রাত ১টা পর্যন্ত শত শত গ্রাহক ব্যাংক শাখায় ভিড় করেন। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেশমা বেগম নামে একজন গ্রাহক তার ফিক্সড ডিপোজিটের ৫ লাখ টাকা তুলতে আসেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানান, তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এ খবর ছড়িয়ে পড়লে আরও গ্রাহকরা এসে একই পরিস্থিতির সম্মুখীন হন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাদের জমা রশিদ ও এফডিআর চেকগুলো নকল।
এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো. ওয়ালিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার শাখার ক্যাশিয়ার মো. সবুজ মিয়া ও অফিস সহায়ক মো. মাহবুল ইসলাম যৌথভাবে ৪৬ জন গ্রাহকের সঙ্গে এসব অপকর্ম করেছেন। তারা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মতিউল ইসলাম জানান, গ্রাহকদের খোয়া যাওয়া টাকা এক মাসের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিবেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Reporter Name 


















https://shorturl.fm/cT6DZ
https://shorturl.fm/xKEr0
https://shorturl.fm/f1ElJ