টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি ২১ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ওএমআর শিট হারিয়ে গেছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের আওতায় অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে। ওই দিন ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা পরীক্ষার উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খন্ড ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর মোহাম্মদ মোজাম্মেল হোসেন উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে স্থানীয় ডাকঘরে পার্সেলের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান ওএমআর শিট হারিয়ে গেছে। বিষয়টি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে। এদিকে, ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ সোমবার দুপুরে কলেজে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, কর্তব্য কাজে অবহেলার অভিযোগে মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত...
146
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি ২১ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ওএমআর শিট হারিয়ে গেছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের আওতায় অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে। ওই দিন ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা পরীক্ষার উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খন্ড ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দেন।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর মোহাম্মদ মোজাম্মেল হোসেন উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে স্থানীয় ডাকঘরে পার্সেলের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান ওএমআর শিট হারিয়ে গেছে। বিষয়টি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে।
এদিকে, ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ সোমবার দুপুরে কলেজে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, কর্তব্য কাজে অবহেলার অভিযোগে মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.
One thought on “টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত”
https://shorturl.fm/PvI7l