ঢাকা , Saturday, 12 September 2026
শিরোনাম ::
পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মোঃ সাইদুল ইসলাম তুমি প চেয়ে দামি নারী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে Miefkl নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদ ও
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

  • Reporter Name
  • আপডেট সময় 10:11:04 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 68 বার পড়া হয়েছে
101

বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনা প্রতিষ্ঠান ‘হেইগা’। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, অংশীদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হেইগার স্বয়ংক্রিয় সংবেদনশীল বাতিতে ‘মোশন সেন্সর’ এবং আলো শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মানুষের উপস্থিতি ও আশপাশের আলোর মাত্রা অনুযায়ী বাতি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ও নিভে। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচলিত বাতির তুলনায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

হেইগা জানায়, ভবিষ্যতে বাংলাদেশে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় গৃহ ও কার্যালয় ব্যবস্থাপনা পণ্য, নিরাপত্তা ব্যবস্থা, স্মার্ট সুইচ, দরজার ঘণ্টা, প্লাগসহ বিভিন্ন বৈদ্যুতিক ও প্রযুক্তিপণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হেইগার দেশীয় ব্যবস্থাপক আল আমিন বলেন, “আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় প্রযুক্তি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ঘর ও প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় ব্যবস্থার প্রসার ঘটাতে আমরা কাজ করব।”

হেইগার পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.hegabd.com -এ পাওয়া যাবে।

ট্যাগস

It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি
জনপ্রিয় সংবাদ

পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

আপডেট সময় 10:11:04 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026