ঢাকা , Saturday, 12 September 2026
শিরোনাম ::
পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মোঃ সাইদুল ইসলাম তুমি প চেয়ে দামি নারী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে Miefkl নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদ ও
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

বিএনপিকে ফ্যাসিবাদের দল বলার বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্য

  • Reporter Name
  • আপডেট সময় 09:09:43 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 60 বার পড়া হয়েছে
91

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে।" তিনি জামায়াতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানান এবং প্রশ্ন তোলেন, দলটি আদৌ গণতান্ত্রিক কি না।

সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলের স্থায়ী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন হতে পারে। প্রার্থীদের যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী। এছাড়া বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি
জনপ্রিয় সংবাদ

পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বিএনপিকে ফ্যাসিবাদের দল বলার বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্য

আপডেট সময় 09:09:43 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026