ঢাকা , Friday, 11 September 2026
শিরোনাম ::
পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মোঃ সাইদুল ইসলাম তুমি প চেয়ে দামি নারী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে Miefkl নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদ ও
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ সহোদর আটক

  • Reporter Name
  • আপডেট সময় 12:46:17 অপরাহ্ন, মঙ্গলবার, 18 আগস্ট 2026
  • 35 বার পড়া হয়েছে
86

টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ সহোদর আটক

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত থাকার তথ্য পায় পুলিশ।

পরে স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহৃত খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

একই তথ্যের ভিত্তিতে বাড়ির অপর একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে সর্বমোট ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য দিয়েছেন।

আটক দুই সহোদরের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি
জনপ্রিয় সংবাদ

পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

টেকনাফের হ্নীলায় পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ সহোদর আটক

আপডেট সময় 12:46:17 অপরাহ্ন, মঙ্গলবার, 18 আগস্ট 2026