আপডেট সময়
07:44:58 পূর্বাহ্ন, সোমবার, 24 আগস্ট 2026
43
বার পড়া হয়েছে
টঙ্গীতে আমার বিক্রি ফেরার পথে হকারকে কুপিয়ে সারাদিনের বিক্রির টাকা ছিনতাই, গুরুতর আহত
টঙ্গীতে আমার বিক্রি ফেরার পথে হকারকে কুপিয়ে সারাদিনের বিক্রির টাকা ছিনতাই, গুরুতর আহত টঙ্গী (গাজীপুর) বিশেষ প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী রেল স্টেশন ও স্টেশন রোডের মধ্যবর্তী শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে ওয়াজ মাহফিল শেষে হেঁটে বাড়ি ফেরার পথে এক ক্ষুদ্র বিক্রেতা ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। সারাদিন পথে পথে ঘুরে পণ্য বিক্রি করা কষ্টার্জিত ৪,৮০০ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, সারাদিনের বিক্রি শেষে রাতে ওয়াজ শুনে হেঁটে বাড়ি ফিরছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার রোডের নির্জন অংশে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্র তার পথরোধ করে। নিজের জমানো বিক্রির টাকা বাঁচাতে চেষ্টা করলে দুর্বৃত্তরা তার বুকে ও কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় রাত বাড়লেই টোকাই ও মাদকসেবী ছিনতাইকারীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অনতিবিলম্বে পুলিশি টহল জোরদার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
61
টঙ্গীতে আমার বিক্রি ফেরার পথে হকারকে কুপিয়ে সারাদিনের বিক্রির টাকা ছিনতাই, গুরুতর আহত
টঙ্গী (গাজীপুর) বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী রেল স্টেশন ও স্টেশন রোডের মধ্যবর্তী শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে ওয়াজ মাহফিল শেষে হেঁটে বাড়ি ফেরার পথে এক ক্ষুদ্র বিক্রেতা ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। সারাদিন পথে পথে ঘুরে পণ্য বিক্রি করা কষ্টার্জিত ৪,৮০০ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী জানান, সারাদিনের বিক্রি শেষে রাতে ওয়াজ শুনে হেঁটে বাড়ি ফিরছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার রোডের নির্জন অংশে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্র তার পথরোধ করে। নিজের জমানো বিক্রির টাকা বাঁচাতে চেষ্টা করলে দুর্বৃত্তরা তার বুকে ও কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় রাত বাড়লেই টোকাই ও মাদকসেবী ছিনতাইকারীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অনতিবিলম্বে পুলিশি টহল জোরদার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.