আপডেট সময়
04:08:14 অপরাহ্ন, শুক্রবার, 17 জুলাই 2026
108
বার পড়া হয়েছে
টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, মহাসড়ক অবরোধ
টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, মহাসড়ক অবরোধ। মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি, টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, মহাসড়ক অবরোধ টঙ্গী: টঙ্গীর মিলগেট এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে দীর্ঘ সময় ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযুক্তকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
158
টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, মহাসড়ক অবরোধ। মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি,
টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, মহাসড়ক অবরোধ
টঙ্গী: টঙ্গীর মিলগেট এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে দীর্ঘ সময় ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযুক্তকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.