এসিআইর ফ্রিডম ব্র্যান্ডের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে স্কুটি ও স্বর্ণের কয়েন হস্তান্তর করা হয়। কোম্পানিটি ভোক্তাদের ব্যাপক সাড়া পাওয়ার পর ক্যাম্পেইনের মেয়াদ আগামী অগাস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারাভিযানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর নাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ডআপ কমেডি উপভোগ করেন অতিথিরা।
135
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে স্কুটি ও স্বর্ণের কয়েন হস্তান্তর করা হয়। কোম্পানিটি ভোক্তাদের ব্যাপক সাড়া পাওয়ার পর ক্যাম্পেইনের মেয়াদ আগামী অগাস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারাভিযানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর নাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ডআপ কমেডি উপভোগ করেন অতিথিরা।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.