ঢাকা , Tuesday, 28 July 2026
শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: হাইকোর্টে রিট দায়ের শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা

  • Reporter Name
  • আপডেট সময় 11:53:17 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 8 বার পড়া হয়েছে
13

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তুলা রায় (৩৩) নামে এক ইউপি সদস্য গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুলা রায় প্রায় তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। তুলা রায় এর আগে বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে।

দ্বিতীয় বিয়ের পর থেকে তুলা রায় পারিবারিক কলহ ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মণ আরও জানান, এ নিয়ে কয়েকবার সালিশ করেও বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি। প্রায় ১৫ দিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন।

ডিভোর্সের পর তুলা রায় গত রোববার রাতে তার ফেসবুক লাইভে এসে হতাশার কথা জানান। পরে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা

আপডেট সময় 11:53:17 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026