আপডেট সময়
10:31:37 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
64
বার পড়া হয়েছে
আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গ্যাস সংকটের জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন সরকার। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গ্যাস সংকট গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এবং এর তীব্রতা সময়ের সঙ্গে বেড়েছে। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন কিউবিক ফিট, যেখানে সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন কিউবিক ফিট। মন্ত্রী বলেন, দেশীয় উৎপাদন ঠিক আছে, তবে একটি এফএসআরইউতে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। এক্সিলারেট এনার্জির এফএসআরইউ ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে এবং তাদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে এবং পরবর্তী সপ্তাহে পুরো সরবরাহ দেওয়া যাবে। সরকার বিকল্প উৎস সন্ধান করছে এবং ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্টে সরবরাহের কাজ চলছে। অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ করা হয়নি, যার ফলে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।
100
আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গ্যাস সংকটের জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন সরকার।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গ্যাস সংকট গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এবং এর তীব্রতা সময়ের সঙ্গে বেড়েছে। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন কিউবিক ফিট, যেখানে সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ মিলিয়ন কিউবিক ফিট।
মন্ত্রী বলেন, দেশীয় উৎপাদন ঠিক আছে, তবে একটি এফএসআরইউতে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। এক্সিলারেট এনার্জির এফএসআরইউ ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে এবং তাদের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে এবং পরবর্তী সপ্তাহে পুরো সরবরাহ দেওয়া যাবে। সরকার বিকল্প উৎস সন্ধান করছে এবং ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্টে সরবরাহের কাজ চলছে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ করা হয়নি, যার ফলে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.