ঢাকা , Friday, 11 September 2026
শিরোনাম ::
পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মোঃ সাইদুল ইসলাম তুমি প চেয়ে দামি নারী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে Miefkl নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদ ও
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

নরসিংদীতে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

  • Reporter Name
  • আপডেট সময় 03:13:25 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 51 বার পড়া হয়েছে
74

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের ৮৩ বছর বয়সী বিধবা মিলন রানী দাস চরম অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছেন। স্বামী ও সন্তানহীন এই বৃদ্ধার মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় নেই। তার পুরোনো টিনের ঘরটি ধসে পড়েছে এবং বর্তমানে তিনি সেই ধসে পড়া ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ঘরটির অধিকাংশ টিনের বেড়া ভেঙে গেছে এবং কাঠামোর বিভিন্ন অংশও ধসে পড়েছে। দরজা ও জানালা ভাঙা এবং পুরো ঘরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টি, ঝড় কিংবা রোদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মিলন রানী দাস খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

মিলন রানী দাসের স্বামী মৃত সুচিন্দ্র চন্দ্র দাসের কোনো সন্তান নেই। তার প্রথম সংসারের একমাত্র ছেলে বাবার মৃত্যুর পর সব সম্পত্তি বিক্রি করে চলে গেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় সহায়তা পাননি।

এলাকাবাসী দাবি করেছেন, প্রকৃত অসহায় মানুষ অনেক সময় সরকারি ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হন। তারা মিলন রানী দাসের জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের দাবি জানিয়েছেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন জানিয়েছেন, মিলন রানী দাসের জন্য ঘর নির্মাণে সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া তার অন্যান্য প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও খোঁজ নেওয়া হবে।

ট্যাগস

It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি
জনপ্রিয় সংবাদ

পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নরসিংদীতে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

আপডেট সময় 03:13:25 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026