ঢাকা , Tuesday, 28 July 2026
শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: হাইকোর্টে রিট দায়ের শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট সময় 05:47:38 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 3 বার পড়া হয়েছে
4

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের ঘটনায় প্রাণ হারানো চার মার্কিন সেনার নাম তালিকা থেকে সরিয়ে নতুন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪-তে নামিয়ে এনে রোববার (২৬ জুলাই) ‘ওভারসিজ অপারেশন্স’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়। নতুন তালিকায় ১৭ ও ১৮ জুলাই জর্ডান ও ইরাকে প্রাণ হারানো চার সেনার নাম এবং ২০৭ জন আহতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস এবং মুখপাত্র শন পার্নেল প্রাণহানির সংখ্যা কমানোর বিষয়টিকে তথ্য গোপনের চেষ্টা নয় বলে দাবি করেছেন। তারা একে ‘উপাত্তের সাময়িক বিভ্রাট’ বা কারিগরি ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে প্রশ্নের জন্য পেন্টাগনকে নির্দেশ দিলেও হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে পরে সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে সংঘাতের মোট নিহতের সংখ্যা ১৮ জন বলে নিশ্চিত করেছিলেন। তবে জুনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৭ জুলাই থেকে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর পেন্টাগন যুদ্ধকৌশল এবং হতাহতের তথ্য সরবরাহে অনীহা দেখাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার

ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় 05:47:38 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026