আপডেট সময়
07:22:08 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
80
বার পড়া হয়েছে
গোলাবারুদের ঘাটতি নাকচ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে গোলাবারুদ ঘাটতির খবর নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে। ২৬ জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’ ইরানের সাথে চলমান সংঘাতের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর সামরিক বাহিনীর প্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প মার্কিন সামরিক শক্তির চিত্র তুলে ধরেন। সেখানে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে মার্কিন যুদ্ধবিমান ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম রয়েছে।
120
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে গোলাবারুদ ঘাটতির খবর নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে।
২৬ জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর সামরিক বাহিনীর প্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প মার্কিন সামরিক শক্তির চিত্র তুলে ধরেন। সেখানে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে মার্কিন যুদ্ধবিমান ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম রয়েছে।
ট্যাগস
It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.