ঢাকা , Monday, 14 September 2026
শিরোনাম ::
মাদক ব্যবসায়ীদেরকে কোলে বসিয়ে আদর করলে মাঝেমধ্যে এমন একটু দুষ্টামি করতেই পারে! পূবাইলে অটো-ট্রাক সংঘর্ষ, আহত ৪–৫ জন গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও রোডে অটো ও ট্রাকের সংঘর্ষে অটোচালক, যাত্রী ও এক পথচারীসহ অন্তত ৪–৫ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও ট্রাকটি জব্দ করে এবং চালকদের আটক করেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মোঃ সাইদুল ইসলাম তুমি প চেয়ে দামি নারী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে Miefkl নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

গোলাবারুদের ঘাটতি নাকচ করলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট সময় 07:22:08 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 84 বার পড়া হয়েছে
127

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে গোলাবারুদ ঘাটতির খবর নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে।

২৬ জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’

ইরানের সাথে চলমান সংঘাতের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর সামরিক বাহিনীর প্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প মার্কিন সামরিক শক্তির চিত্র তুলে ধরেন। সেখানে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে মার্কিন যুদ্ধবিমান ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম রয়েছে।

ট্যাগস

It is a long established fact that reader will be distracted by the readable content of a page when looking at its layout.

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম সম্পাদক আলোকিত টিভি
জনপ্রিয় সংবাদ

মাদক ব্যবসায়ীদেরকে কোলে বসিয়ে আদর করলে মাঝেমধ্যে এমন একটু দুষ্টামি করতেই পারে!

গোলাবারুদের ঘাটতি নাকচ করলেন ট্রাম্প

আপডেট সময় 07:22:08 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026