ঢাকা , Wednesday, 29 July 2026
শিরোনাম ::
অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ” কোর্স-২০২৬ অনুষ্ঠিত’’ গাজীপুর মহানগর ছাত্রলীগ আমার ভাই বন্ধু টঙ্গী পূর্ব থানার পুলিশ গ্রেফতার করেছে এর গাজীপুরের গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁ-জা সহ মা-দ-ক ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

অ্যান্টিবায়োটিক ব্যবহারে প্রটোকল লঙ্ঘন, আইসিইউতে মৃত্যু বাড়ছে

  • Reporter Name
  • আপডেট সময় 02:42:22 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 5 বার পড়া হয়েছে
8

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, যার ফলে আইসিইউতে রোগীর মৃত্যুর হার বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে এবং এর ফলে রোগীরা হাসপাতালে বিভিন্ন ব্যাকটিরিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

আইসিডিডিআর,বির গবেষণায় উল্লেখ করা হয়েছে, অনেক রোগী হাসপাতালে ভর্তির সময় ব্যাকটেরিয়া মুক্ত থাকলেও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের অর্ধেকেরও বেশি রোগী ব্যাকটেরিয়া আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, রোগীর স্বজনদের আনাগোনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী জানান, বাইরের লোকজনের আইসিইউতে প্রবেশের ফলে রোগীরা জীবাণুর সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সঠিক প্রটোকল অনুসরণ করা জরুরি।

আইসিডিডিআর,বির বিজ্ঞানী ডা. গাজী মোহাম্মদ আলাউদ্দিন মামুন বলেন, অ্যান্টিবায়োটিকের বিক্রি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করারও পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন এবং অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব
জনপ্রিয় সংবাদ

অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ” কোর্স-২০২৬ অনুষ্ঠিত’’

অ্যান্টিবায়োটিক ব্যবহারে প্রটোকল লঙ্ঘন, আইসিইউতে মৃত্যু বাড়ছে

আপডেট সময় 02:42:22 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026