ঢাকা , Tuesday, 28 July 2026
শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: হাইকোর্টে রিট দায়ের শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

শেখ হাসিনা, আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • Reporter Name
  • আপডেট সময় 09:50:37 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026
  • 6 বার পড়া হয়েছে
9

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির তালিকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও অনেকে অন্তর্ভুক্ত রয়েছেন।

বর্তমানে এই মামলায় নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু অন্তর্ভুক্ত রয়েছেন।

চিফ প্রসিকিউটর পূর্বে জানিয়েছিলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে আইনশৃঙ্খলা বাহিনী মতিঝিলের শাপলা চত্বরে অভিযান চালায়। গত ৫ আগস্টের পর এ ঘটনার তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম।

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেওয়ার মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

Comments (0)

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার

শেখ হাসিনা, আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় 09:50:37 পূর্বাহ্ন, সোমবার, 27 জুলাই 2026