ঢাকা , Tuesday, 27 October 2026
শিরোনাম ::
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্থ দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি চার দিনের সফরে আজ রাতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৩৯ দিনের অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় 03:29:16 পূর্বাহ্ন, সোমবার, 26 অক্টোবর 2026
  • 6 বার পড়া হয়েছে

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে, তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর। সফরসূচি অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। চার দিনের এই সফর আগামী ২৯ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনটিভি অনলাইন, সময়ের আলো, চ্যানেল আই অনলাইন, কালের কণ্ঠ, প্রান্তকাল

— আলোকিত টিভি

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি ALOKITOTV

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব

পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় 03:29:16 পূর্বাহ্ন, সোমবার, 26 অক্টোবর 2026