পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য নিয়ে সোমবার দিনভর আলোচনার পর সন্ধ্যায় ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তর জানিয়েছে, আইজিপি শব্দটি আক্ষরিক অর্থে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ব্যবহার করেছেন; বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেছিলেন, প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।সন্ধ্যায় সদর দপ্তরের স্পষ্টীকরণ বার্তায় বলা হয়, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, পুলিশ সেটাই করবে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী কিংবা সঙ্ঘবদ্ধ হামলাকারীদের সরাসরি প্রতিরোধের মুখোমুখি হতে হয় বলেও বার্তায় উল্লেখ করা হয়। সদর দপ্তর জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে; এসব হামলায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাইয়ের আহ্বানও জানানো হয়েছে।সূত্র: যুগান্তর, কালের কণ্ঠ— আলোকিত টিভি
ঢাকা
,
Tuesday, 27 October 2026
শিরোনাম ::
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চতুর্থ দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি
চার দিনের সফরে আজ রাতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
৩৯ দিনের অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
-
Reporter Name - আপডেট সময় 02:25:21 অপরাহ্ন, সোমবার, 26 অক্টোবর 2026
- 3 বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






