ঢাকা , Tuesday, 28 July 2026
শিরোনাম ::
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক সফিপুর বাজার টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারানো, কমিটির আহ্বায়ক বরখাস্ত শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল, দাবি ব্যারিস্টার পার্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা: দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দেওয়ার পরের ঘটনা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: হাইকোর্টে রিট দায়ের শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

টঙ্গীতে অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ২

12
টঙ্গীতে অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ২
গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুড়ি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এ অভিযানে কামাল ও আমেনা বেগমের মালিকানাধীন একটি দোতলা ভবনের কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আলমসহ দুইজনকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।