বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই অঙ্গীকারের কথা জানান দুই নেতা।জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে দুই নেতার শীর্ষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তাঁরা বাণিজ্য, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর ও বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হন।যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। সফরে কয়েকটি ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানান তিনি।জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ কাঠামো ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও বিস্তৃত করা হবে। এ উদ্যোগকে ‘সমৃদ্ধি ভাগাভাগি করার বিগ-বি’ ধারণায় এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।নতুন কৌশলগত সম্পর্ক চারটি মূল ক্ষেত্রকে কেন্দ্র করে পরিচালিত হবে: আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে শিগগিরই জাপানের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন তাকাইচি।সূত্র: খবরের কথা, জাজিরা নিউজ, উজ্জ্বল বাংলাদেশ— আলোকিত টিভি
ঢাকা
,
Tuesday, 27 October 2026
শিরোনাম ::
কৌশলগত অংশীদারত্বে উন্নীত বাংলাদেশ-জাপান সম্পর্ক, ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন
টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183
কৌশলগত অংশীদারত্বে উন্নীত বাংলাদেশ-জাপান সম্পর্ক, ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা
-
Reporter Name - আপডেট সময় 09:45:05 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 অক্টোবর 2026
- 6 বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






