জাপান সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সময় বেলা ১১টায়, বাংলাদেশ সময় সকাল ৮টায়, এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই নেতা মধ্যাহ্নভোজে অংশ নেবেন।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে সোমবার সকালে চার দিনের সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সফরের প্রথম দিনেই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল এবং বৈঠক হয় উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।আজ বিকেলে টোকিওর জেট্রো ভবনে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।সূত্র: সময়ের আলো, সময় নিউজ— আলোকিত টিভি
ঢাকা
,
Tuesday, 27 October 2026
শিরোনাম ::
টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চতুর্থ দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি
চার দিনের সফরে আজ রাতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183
টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক
-
Reporter Name - আপডেট সময় 05:08:19 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 অক্টোবর 2026
- 2 বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






