ঢাকা , Tuesday, 27 October 2026
শিরোনাম ::
টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্থ দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি চার দিনের সফরে আজ রাতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • Reporter Name
  • আপডেট সময় 05:05:10 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 অক্টোবর 2026
  • 3 বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার ভোররাতের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টায় অতি প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। তখন এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে ছিল।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।সূত্র: জুম বাংলা, যুগান্তর, ক্যাম্পাস টাইমস; তথ্য: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি— আলোকিত টিভি

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি ALOKITOTV

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব

টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় 05:05:10 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 অক্টোবর 2026