ঢাকা , Tuesday, 27 October 2026
শিরোনাম ::
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য নিয়ে সন্ধ্যায় ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পঞ্চম দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে আজও বৈঠক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্থ দিনেও অবরুদ্ধ সাজেক, সংকট নিরসনে ৩ সদস্যের কমিটি চার দিনের সফরে আজ রাতেই জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৩৯ দিনের অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

  • Reporter Name
  • আপডেট সময় 03:33:15 পূর্বাহ্ন, রবিবার, 25 অক্টোবর 2026
  • 9 বার পড়া হয়েছে

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতাকে নতুন রূপ দিতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনাকে এগিয়ে নেবেন।

বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে সফরের আলোচনায় দীর্ঘমেয়াদি সহনশীলতা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানেও জোর দেওয়া হবে।

সফরকালে ড. কফলার চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান পুনর্মিলন দিবস’-এর অনুষ্ঠানে যোগ দেবেন। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার।

সূত্র: কালের কণ্ঠ, ঢাকা মেইল, ঢাকা পোস্ট
— আলোকিত টিভি

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি ALOKITOTV

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব

পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

আপডেট সময় 03:33:15 পূর্বাহ্ন, রবিবার, 25 অক্টোবর 2026