ঢাকা , Wednesday, 28 October 2026
শিরোনাম ::
ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ীর জামিন গাছায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ জাপানে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কৌশলগত অংশীদারত্বে উন্নীত বাংলাদেশ-জাপান সম্পর্ক, ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন টোকিওতে আজ তারেক রহমান–তাকাইচি শীর্ষ বৈঠক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন 01726135183

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ীর জামিন

  • Reporter Name
  • আপডেট সময় 08:38:13 পূর্বাহ্ন, বুধবার, 28 অক্টোবর 2026
  • 1 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার হওয়া নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার খাদিজা প্যালেস মার্কেটে সাথী বিউটি পার্লার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। গত রোববার বেলা দুইটার দিকে সাথী মেকওভার নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন তিনি। ওই লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। উত্তেজনা তৈরি হলে পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার নির্ধারিত দিনে তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত আগামী ৩ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সূত্র: বাংলা ঢাকা ট্রিবিউন, আজকের পত্রিকা, ফেস দ্য পিপল
— আলোকিত টিভি

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আলোকিত টিভি ALOKITOTV

মোঃ সাইদুল ইসলাম, সম্পাদক আলোকিত আজীবন সদস্য সারা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা B N.J.F, এবং আজীবন সদস্য জনতার অনলাইন প্রেসক্লাব

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ীর জামিন

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ীর জামিন

আপডেট সময় 08:38:13 পূর্বাহ্ন, বুধবার, 28 অক্টোবর 2026